চিলমারীতে বিয়ের আসর থেকে কনে উধাও!

কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের আসর থেকে মুমু আক্তার (১৮) নামে এক কনে উধাও হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার পুটিমারী হাটিথানা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আদুরী বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।
বরপক্ষ সুত্রে জানা গেছে, ১০ দিন আগে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে তারিকুল ইসলামের সাথে পুটিমারী হাটিথানা এলাকার মাজু মিয়ার মেয়ে মুমু আক্তারের পারিবারিক ভাবে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বিয়ের দিনক্ষণ মতে সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বরপক্ষের লোকজন বিয়ে সম্পন্ন করতে কনের বাড়ি আসে। বর পক্ষের লোকজনকে কনের বাড়িতে আপ্যায়নও করতে দেয়া হয়। এরই এক ফাঁকে কনে সেঁজে উধাও হয় মুমু আক্তার। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞল্যের সৃষ্টি হয়। পরে বর ও তার লোকজন কনেকে ছাড়াই বাড়ি ফিরে যায়।
চিলমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর





