ইসলামের প্রাগৈতিহাসিক বিষয়াবস্তু সংরক্ষণে প্রতিষ্ঠিত হবে লাইব্রেরি

আধুনিক যুগে ইসলামের প্রসার এবং প্রাগৈতিহাসিক বিষয়াবলি সংরক্ষণে লাইব্রেরি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষার্থীরা ধর্মতত্ত্ব অনুষদের অধীনে নতুন বিভাগ খোলা, অনুষদের নাম পরিবর্তন ও সার্বিক সংস্কার, শিক্ষক নিয়োগ ও আইসিটিতে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন দাবি জানান।
সভায় উপাচার্য আরো বলেন, 'ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞানের সমন্বয় করে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ইসলামী শিক্ষা, গবেষণাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চরিত্রের দিকে এগিয়ে যাওয়া উচিত সে চরিত্রের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এসময় তিনি সকল শিক্ষক-শিক্ষার্থীর দাবি যৌক্তিক দাবি করে সুপরিকল্পিত ভাবে নতুন বিভাগ খোলার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, আপনাদের দাবিগুলো নিয়ে আমি কাজ করবো। ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবহেলিত ইসলামিক শিক্ষার জন্য আমি আমার প্রচেষ্টা অব্যাহতি রাখবো। আরবি ভাষা প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো।'
সভায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. অলি উল্যাহ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনসহ অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
- ওয়াজের মঞ্চ থেকে সংসদে: মুফতি আমির হামজার জীবন, শিক্ষা ও রাজনৈতিক উত্থান
- স্বাগতিকদের বিদায়ে কমেছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা
- ২০২১ সালের গ্রেপ্তার ছিল ‘বেআইনি’, দাবি পরীমণির
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- কেইন না হালান্ড-সেরা কে, তুলনা এড়িয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক
- জাতীয় অবকাঠামোয় হামলা হলে কঠোর জবাব, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি
- এক সপ্তাহে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা, জ্বালানি সংকটে বিপর্যস্ত বিদ্যুৎব্যবস্থা
- তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানেই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি: প্রধানমন্ত্রী
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- ‘চানাচুরের মতো’ বাজেট, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
