রোবট বানিয়ে স্বর্ণপদক জয়! তরুণ জিহাদের পাশে দাঁড়ালেন তারেক রহমান


প্রকাশিত: ০৩:৫২ ১২ অক্টোবর ২০২৫
মানবকল্যাণে প্রযুক্তি ব্যবহারের অনন্য উদাহরণ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন চুয়াডাঙ্গার তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ। তাঁর উদ্ভাবিত “হেক্সাগার্ড রোভার (HexaGuard Rover - HGR)” রোবট আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে। এই সাফল্যের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি’র পক্ষ থেকে শনিবার (১১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পরানপুরে জিহাদের গ্রামের বাড়িতে যান বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবকের হাতে শুভেচ্ছা বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
এ সময় তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের পাশে ছিলেন তাঁর মা মোছা. নাসিমা খাতুন, বোন সুমাইয়া তাসমিন ঈশিতা ও গবেষণা দলের সদস্যরা— খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মো. মজিতুল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান।
চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিহাদ গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কাতা ডামানসারায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৫-এ অংশগ্রহণ করেন। সেখানে বিশ্বের প্রায় দুই শতাধিক দল প্রতিযোগিতা করে। রোবোটিক্স ক্যাটাগরিতে জিহাদের “হেক্সাগার্ড রোভার” রোবটটি সেরা উদ্ভাবন হিসেবে স্বর্ণপদক অর্জন করে, যা বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন।
‘হেক্সাগার্ড রোভার’ একটি মানবকল্যাণমূলক রোবট, যা প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ও উদ্ধার অভিযানে মানুষের সহায়ক হিসেবে কাজ করতে সক্ষম। উদ্ভাবনের শুরু থেকে নানা আর্থিক সংকটের মধ্যেও জিহাদ নিজের গবেষণা থামাননি। তারেক রহমানের এই সহায়তা তরুণ উদ্ভাবকের ভবিষ্যৎ গবেষণায় নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করেন উপস্থিত সবাই।
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পরানপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জাহিদ হাসান জিহাদ ছোটবেলা থেকেই প্রযুক্তি ও আবিষ্কারের নেশায় মগ্ন। তাঁর এই সাফল্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে।
প্রযুক্তি উদ্ভাবন, তরুণ মেধাবীদের পৃষ্ঠপোষকতা এবং মানবকল্যাণমূলক গবেষণার এই উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে—এমন আশা করছেন বিশেষজ্ঞরা।
এমএনবিডি/এম এ মামুন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




