বিশ্বকাপের পর ঢাকা থেকে সরে গেল আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট


প্রকাশিত: ০৫:৪৭ ৯ সেপ্টেম্বর ২০২৪
২৫-২৯ সেপ্টেম্বর ঢাকায় ৪০ দেশের অংশগ্রহণে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। বাংলাদেশের সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে সেই চ্যাম্পিয়নশিপের ভেন্যু বদলেছে। বাংলাদেশের ঢাকার বদলে সেই টুর্নামেন্ট এখন হবে দক্ষিণ আফ্রিকার ডারবানে।
ভেন্যু বদলে যাওয়ায় প্রতিযোগিতার সময়ও বদলেছে। ডারবানে ২৭ নভেম্বর - ২ ডিসেম্বর কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন সূচি ঠিক হয়েছে। ভেন্যু বদলে যাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণও অনিশ্চিত। এমনটাই বললেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী। ‘আসলে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জুলাইয়ের শেষের দিকে ভেন্যু পরিবর্তন হয়ে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে অংশগ্রহণে অনেক অর্থের প্রয়োজন। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক সহায়তা করতেন তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিনই।’

কমনওয়েলথ কারাতে আয়োজনের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। মিরপুরের শহীদ ইনডোর স্টেডিয়ামের ম্যাট, পদকের নমুনা সহ আরো অনেক বিষয় বাংলাদেশ কারাতে ফেডারেশন কিছু খরচও করেছে। ভেন্যু বাতিল হওয়ায় খানিকটা ক্ষতিও হচ্ছে বললেন ফেডারেশনের কোষাধ্যক্ষ আজাদ,‘ আমরা কয়েক লাখ টাকা ব্যয় করেছিলাম চ্যাম্পিয়নশীপ প্রস্তুতি হিসেবে। ভেন্যু বাতিল হওয়ায় সেটা পুরোপুরি পূরণ বা সদ্বব্যবহার সম্ভব নয়।’
২০১৯ কাঠমান্ডু এসএ গেমসে কারাতে তিনটি স্বর্ণ জিতেছিল। পাচ বছর পর ফেডারেশন নিজস্ব উদ্যোগেই একটি বড় আসরের স্বাগতিক হওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। এই আসর হলে বাংলাদেশের কারাতেকারা পদক অর্জনের পাশাপাশি কারাতে ফেডারেশনেরও আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারত।
এর আগে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঢাকা ও সিলেটের দুই স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ১০ দল ও ২৩ ম্যাচের এই বিশ্বকাপের আসর। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী রাজনৈতিক জটিলতার কারণে বিশ্বকাপের আসর সরিয়ে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




