চীনের নতুন নিয়ম:টয়লেট পেপার নিতে হলে দেখতে হবে বিজ্ঞাপন


প্রকাশিত: ০১:২৯ ২০ সেপ্টেম্বর ২০২৫
চীনের কিছু পাবলিক টয়লেটে নতুন এক বিতর্কিত নিয়ম চালু হয়েছে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নিয়ম অনুযায়ী, বিনামূল্যে টয়লেট পেপার পেতে হলে ব্যবহারকারীদের প্রথমে একটি কিউআর কোড স্ক্যান করে সংক্ষিপ্ত একটি বিজ্ঞাপন দেখতে হবে।
যদি কেউ বিজ্ঞাপন এড়িয়ে টয়লেট পেপার নিতে চায়, তাকে দিতে হবে 0.5 রেনমিনবি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫–৬ টাকা)। ভিডিওতে দেখা যায়, অনেকেই কিউআর কোড স্ক্যান করে বিজ্ঞাপন দেখে টয়লেট পেপার নিচ্ছেন। তবে তাড়াহুড়ো বা অতিরিক্ত প্রয়োজনের কারণে অনেকে সরাসরি অর্থ দিয়ে পেপার নিচ্ছেন।
নতুন নিয়মটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। একাংশের মতে, সবসময় সকলের মুঠোফোন সঙ্গে নাও থাকতে পারে, চার্জ বা ইন্টারনেট নাও থাকতে পারে। আবার কেউ কেউ পর্যাপ্ত অর্থ না থাকায় টয়লেট পেপার নিতে পারছেন না। তবে অনেকে বলছেন, এটি অপচয় রোধে কার্যকর হতে পারে।
চীনে পাবলিক টয়লেট নিয়ে বিতর্ক নতুন নয়। ২০১৭ সালে বেইজিংয়ের টেম্পল অব হেভেন পার্কে এমন এক নিয়ম চালু হয়েছিল, যেখানে চেহারা শনাক্তকারী প্রযুক্তি ব্যবহার করে মাত্র একবারই বিনামূল্যে টয়লেট পেপার নেওয়া যেত। এছাড়া কিছু প্রতিষ্ঠানে কর্মীদের টয়লেট ব্যবহারের সময়ও সীমিত করা হয়েছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়।
বর্তমানে ভিডিওটি কোন শহরের তা জানা যায়নি, তবে এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নাগরিকদের মতে, পাবলিক টয়লেটে বিনা শর্তে সুবিধা থাকা উচিত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ মূলত অপচয় কমানোর উদ্দেশ্যে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




