কবরে গিয়ে আল্লাহকে বলতে পারবেন দ্বীন কায়েমে দাড়িপাল্লায় ভোট দিয়েছি


প্রকাশিত: ০৩:২৮ ২৪ জানুয়ারী ২০২৬
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া ঈমানি দায়িত্ব—এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেন, এই প্রতীককে বিজয়ী করার মধ্য দিয়েই আল্লাহকে খুশি করা সম্ভব। নওগাঁ পৌরসভার আরজি–নওগাঁ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, “দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, তাহলে আল্লাহর কাছে কী জবাব দেবেন? শেখ মুজিব কাউকে জান্নাতে নিতে পারবে না—জান্নাতে নিয়ে যাবেন একমাত্র আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে যেন বলতে পারেন, ‘হে আল্লাহ, তোমার দ্বীন কায়েমের জন্য আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি।’” তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার জয়লাভের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবেন।
ভোটকে আমানত আখ্যা দিয়ে তিনি বলেন, “যে ব্যক্তি ভোট নিয়ে দেশের জন্য কাজ করে না, সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক। আমরা সব সময় সৎ ও ন্যায়পরায়ণ মানুষের পক্ষে থাকি। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা ক্ষমতার লোভে নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে নির্বাচনে অংশ নিয়েছেন।” এ সময় তিনি জামায়াত আমিরের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ভোটের পর দলের কেউ যদি আমানতের খেয়ানত করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন দৃঢ় ঘোষণা অন্য কোনো দলের নেতার মুখে শোনা যায় না।
তিনি বলেন, “নওগাঁতে যারা দ্বীন কায়েমের কথা বলে, তাদের ভোট দেবেন। কিন্তু যারা দ্বীন কায়েম করতে জানে না, তাদের ভোট দিলে আমানতের খেয়ানত করা হবে।” একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে বলেন, “আগের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। ভবিষ্যৎ বাংলাদেশে চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকদের হাতে ক্ষমতা দেওয়া হবে না।”
ভোট চুরি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “নিজে ভোট চুরি করব না, কাউকে করতেও দেব না। কেউ ভোট চুরি করতে এলে প্রতিহত করতে হবে। চাঁদাবাজদের জন্য বাংলাদেশে কোনো জায়গা থাকবে না।” পাশাপাশি তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও অবস্থান তুলে ধরেন। তার ভাষায়, “মুসলমান পরিচয়ে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে না পারলেও যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, তাদের ভোট দেওয়া সবচেয়ে বড় নাফরমানি।”
সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে শাহরিয়ার কবির ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যাতেও অংশ নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, আদালতের নির্দেশে সরছে ৫৫২ লিংক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- ছয় মাসে একটি কথাও রাখতে পারেনি সরকার: মাহমুদুর রহমান মান্না
- ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল




