বিতর্কে আগ্রহীদের খুঁজছে ইবির শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটি; সদস্য সংগ্রহ ২০ নভেম্বর পর্যন্ত


প্রকাশিত: ০৬:০৯ ১৮ নভেম্বর ২০২৫
বিতর্কে আগ্রহী শিক্ষার্থীদের খুঁজছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটি। সোমবার (১৮ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত এ সদস্য সংগ্রহ চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ থেকে ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংগৃহীত সদস্য ফরম জমা দিতে পারবেন।
জানা যায়, শিক্ষার্থীদের অফলাইনে ফরম সংগ্রহ বা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য পূরণ করে নির্দিষ্ট সময়ে কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। ফরম মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম সংগ্রহে যোগাযোগ করতে নির্ধারিত মোবাইল নং- 01305021740 (তানিম), 01319191982 (রায়হান)। এছাড়া শহীদ আনাস হলের রুম নং- ৩০৫ ও ২০৭ থেকে ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সায়েম আহমেদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্কের ক্ষেত্রকে সমৃদ্ধ করতে বেশ কিছু পরিবর্তন ও উন্নতির প্রয়োজন রয়েছে। শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির জাতীয় পর্যায়ে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে নতুন সদস্যদের ইনক্লুড করা জরুরি। এক্ষেত্রে সংগঠনের অন্য সদস্য ও বিতার্কিকদের সহযোগিতা কামনা করছি।
সংগঠনটির সভাপতি অনিন্দ্য সাহা বলেন, দীর্ঘদিন বিতর্কের সঙ্গে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিতর্কের মানোন্নয়ন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ এবং বিতার্কিকদের সমস্যা সমাধানে কাজ করছি। আমরা সেন্ট্রাল বিতর্ক সংগঠনের উন্নয়নেও কাজ করতে চাই এবং নতুন বিতার্কিকদের জন্য সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, বিতর্ক জগতের মেধাবী মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে আমাদের সবার একত্রিত প্রচেষ্টা প্রয়োজন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটি (পূর্ব নাম শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি) সাফ্যলের সাথে কাজ করে যাচ্ছে। এতে ২০২২ ও ২০২৩ সালে শেখ রাসেল স্মৃতি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও সেরা বিতার্কিকের পুরস্কার লাভ। এনডিএফ (ন্যাশনাল ডিবেট ফেস্টিভাল) এর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিতর্কে কোয়ার্টার ফাইনাল ব্রেক। অস্ট (আহসানউল্লাহ সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি) এর ন্যাশনাল ডিবেট ফেস্টে সেমিফাইনাল ব্রেকসহ নানা সাফল্য অন্যতম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
