ইবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আন্তর্জাতিক সেমিনার


প্রকাশিত: ১০:২২ ১৭ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল্লামা ইকবালের খুদী ও সাহীন দর্শন নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার আয়োজন করে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
সেমিনারে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।
সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. বাসিরা আমব্রিন ও পাকিস্তানের ইউনিভার্সিটি অব এডুকেশন'র ইসলামিক অ্যান্ড ওরিয়েন্টাল লার্নিং বিভাগের পরিচালক অধ্যাপক ড. ওয়াহীদ উর রহমান খান। এসময় আল্লামা ইকবালের খুদী দর্শন এবং সাহীন ধারণা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।
খুদী দর্শন নিয়ে অধ্যাপক ড. বাসিরা আমব্রিন বলেন, আল্লামা ইকবালের খুদী তত্ত্ব মুসলিম দর্শনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুফিবাদের একটি অংশ। খুদিতত্ত্ব মূলত কালিমা তাইয়েবার প্রতিচ্ছবি। এটি আত্মসচেতনতা ও আত্মশক্তির ধারণা যা মানুষকে তার অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করতে এবং সীমাবদ্ধতা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। এটি শৃঙ্খলাবদ্ধ ও আধ্যাত্মিক সত্তা। এই দর্শন ব্যক্তির মধ্যে বিদ্যমান এবং সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপনে সহায়ক।
সাহীন ধারণা নিয়ে অধ্যাপক ড. ওয়াহীদ উর রহমান খান বলেন, আল্লামা ইকবালের সাহীন ধারণাটি আত্মিক শক্তি, উচ্চাকাঙ্ক্ষা এবং স্বাধীনতার প্রতীক। সাহীন এমন এক শক্তিশালী ও স্বাধীন সত্তা যা সীমাবদ্ধতা অতিক্রম করে নিজের লক্ষ্য অর্জনে সক্ষম। ইকবাল এই ধারণার মাধ্যমে মুসলিম যুবকদের মধ্যে আত্মসচেতনতা, আত্মসম্মান ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে সাহীন তত্ত্বকে উপস্থাপন করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সাধারণ অর্থে আমরা খুদি শব্দটিকে অহংকার বা ইগো হিসেবে দেখি। কিন্তু ইকবাল খুদি দ্বারা তা বোঝাননি। তিনি এক বিশেষ দার্শনিক অর্থে খুদি বলেছেন, যা আত্মপরিচয় ও আত্মউপলব্ধির প্রতীক। নিজের অস্তিত্বকে জানা ও চেনার মধ্য দিয়েই মানুষ তার ভেতরের শক্তি ও সামর্থ্যকে পুরোপুরি প্রকাশ করতে পারে। যা মানুষকে নিজেকে চিনে সমাজ ও জাতির উন্নয়নে নিয়োজিত হতে শেখায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
