যুবদল নেতাকে কোপালেন আ.লীগের কর্মীরা


প্রকাশিত: ০৪:৪৬ ১৬ সেপ্টেম্বর ২০২৪
নাটোরের গুরুদাসপুরে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় গুরুদাসপুর থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন আহত যুবদল নেতার স্ত্রী নুসরাত সুলতানা।
এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত যুবদল নেতা রফিকুল ইসলাম জানান, রোবার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে ধারালো হাঁসুয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, মুনকার হোসেনসহ অন্তত ১০ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পরে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারী সকলেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক।
আহত যুবদল নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসে গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব জানান, এখনো আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ হয়নি। আওয়ামী লীগ নেতার নির্দেশে এই হামলা হয়েছে। অতিদ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ঢাকা পোস্টকে বলেন, আমাকে জড়িয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিকভাবে হেয় করতেই আমার নাম বলছেন তারা।
এ বিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে রাজনৈতিক কারণে এ হামলা হয়েছে প্রাথমিকভাবে তা বলতে পারছি না। স্থানীয় বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




