দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ


প্রকাশিত: ১০:১৯ ২৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন আমদানিকারক ও অপারেটররা। তবে গ্রাহক পর্যায়ে ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না, তা নজরে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক মতবিনিময় সভায় এলপিজির আমদানি, মজুদ, সরবরাহ ও বাজারদর নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানিমন্ত্রী।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে আমদানি হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন। এসব তথ্য তুলে ধরে অপারেটররা দাবি করেন, বর্তমানে দেশে এলপিজির সংকট নেই। জাতীয়
মন্ত্রী বলেন, মজুদ পর্যাপ্ত থাকলেও গ্রাহকের কাছে সরবরাহে যেন সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি আটকে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে কি না, সেদিকেও নজর দিতে বলেন তিনি।
সভায় অপারেটররা ব্যবসা পরিচালনার কিছু প্রতিবন্ধকতার কথা জানান। সেগুলো সমাধানে জ্বালানি বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এলপিজি আমদানির বাধা দূর করতেও মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




