মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ


প্রকাশিত: ০৫:১৭ ২৭ আগস্ট ২০২৬
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো মাজার বা ধর্মীয় স্থানে হামলা কিংবা তা ধ্বংসের চেষ্টা করা হলে তারা নীরব থাকবেন না। তিনি বলেন, “মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না। পীর-তরিকা আছে, মাজার আছে—কোনো মাজার বা ধর্মীয় স্থান ভাঙতে দেওয়া হবে না।”
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাজার নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ফরহাদ হোসেন আজাদ অভিযোগ করে বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। তার দাবি, ওই সময়ে ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা এবং সেগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, একজন মুসলমান আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। ভবিষ্যতে কোনো মাজার বা ধর্মীয় স্থাপনা ধ্বংসের চেষ্টা করা হলে তারা আর ঘরে বসে থাকবেন না বলেও মন্তব্য করেন তিনি।
কৃষকদের জন্য সার সরবরাহের আশ্বাস
অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি জানান, যেসব এলাকায় সারের ডিলার নেই, সেসব এলাকায় নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
কৃষকদের যেন অতিরিক্ত দামে সার কিনতে না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ডিলার নিয়োগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সারের সংকট কমানোর কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সোলার প্রকল্প ও নির্বাচনী প্রতিশ্রুতি
বিদ্যুতের চাহিদা পূরণে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ফরহাদ হোসেন আজাদ। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা, কৃষক কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেন তিনি।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়
ধর্মীয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানুষকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, “আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন, মন্ত্রিসভাও গঠন করেছিলেন। কিন্তু জনগণ আপনাদের সেই আশা পূরণ করতে দেয়নি।”
তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাসুল (সা.)-এর জীবন, নীতি ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে রাসুল (সা.) কীভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে ন্যায় ও মানবিকতার দৃষ্টান্ত কীভাবে স্থাপন করেছিলেন, সে বিষয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা।
আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম ও জাকিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




