গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন


প্রকাশিত: ০২:৩৯ ৩০ জুলাই ২০২৬
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের মধ্যে ভারত থেকে দেশটিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লণ্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর বরাতে দৈনিক ইত্তেফাক এই তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটির নতুন এক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে অন্তত ২,৫৯৬টি চালানের মাধ্যমে কয়েক লাখ সামরিক উপাদান ইসরায়েলে পাঠানো হয়েছে। ‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব ওয়েপনস অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব চালানে ৫ লাখ ৬৪ হাজারের বেশি বিস্ফোরক সরঞ্জামের অংশ, ৩ লাখ ৯০ হাজারের বেশি ক্ষুদ্র অস্ত্রের যন্ত্রাংশ এবং সাঁজোয়া যানের বিভিন্ন উপাদান অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ড্রোনের ওয়ারহেড ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কামানের গোলার খোলসও রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, অত্যন্ত সতর্ক ও রক্ষণশীল পরিমাপ পদ্ধতির ওপর ভিত্তি করে এ হিসাব তৈরি করা হয়েছে; ফলে বাস্তবে ভারতের সামরিক সহায়তার পরিমাণ এর চেয়েও অনেক বেশি হতে পারে। তবে এই বিষয়ে অ্যামনেস্টির পক্ষ থেকে ভারত সরকার ও সংশ্লিষ্ট নয়টি ভারতীয় কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত এক দশকে ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম শীর্ষ ক্রেতা এবং দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগে সমরাস্ত্র উৎপাদনের কাজও চলমান রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




