ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা


প্রকাশিত: ১২:০৩ ২৮ আগস্ট ২০২৬
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ফৌজদারি মামলা করার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) ২০ শতাংশ অংশীদারত্ব ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে বিক্রির উদ্যোগকে কেন্দ্র করে এ অভিযোগ উঠেছে।
উয়েফার অভিযোগ, অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা তৈরির সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং ফিফার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শও করা হয়নি। পাশাপাশি প্রস্তাবিত ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের মূল্য নির্ধারণে ইনফান্তিনোর ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকতে পারে বলেও দাবি করেছে সংস্থাটি।
এ ঘটনায় নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহের আবেদন করেছে উয়েফা। আদালতে দেওয়া নথিতে ইনফান্তিনো ও ফিফার অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে সুইস আইনে ফৌজদারি অব্যবস্থাপনার মামলা করার বিষয়টি বিবেচনা করার কথা উল্লেখ করেছে উয়েফার আইনজীবীরা।
বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের জন্য এফএফইর ২০ শতাংশ মালিকানা বিক্রির পরিকল্পনা নিয়ে উয়েফাসহ এএফসি ও কনকাকাফ আপত্তি জানিয়েছিল। চাপের মুখে গত ১ আগস্ট পরিকল্পনাটি বাতিল করেন ইনফান্তিনো। পরে ফিফার বাণিজ্যিক সম্পদে ভবিষ্যতে এমন উদ্যোগ না নেওয়ার নিশ্চয়তা পাওয়ার পর ইউরোপীয় দলগুলোর ফিফা প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করে উয়েফা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন



