এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান


প্রকাশিত: ১১:৪৮ ২৮ আগস্ট ২০২৬
অপারেশন সিঁদুরের সময় রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে আসতে পারেনি বলে দাবি করেছেন ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। তার দাবি, এস-৪০০-এর অবস্থান জানতে পাকিস্তান ভারতের ভেতরে থাকা গুপ্তচর ও ‘স্লিপার সেল’ সক্রিয় করেছিল।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মিশ্র বলেন, পাকিস্তান এস-৪০০-এর অবস্থান শনাক্ত করতে বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং অন্য দেশগুলোর কাছ থেকেও স্যাটেলাইট সহায়তা পেয়েছিল বলে তিনি দাবি করেন। তবে কোন দেশগুলো সহায়তা করেছে, তা তিনি জানাননি।
মিশ্রের ভাষ্য, অপারেশন সিঁদুরে পাকিস্তানের জন্য এস-৪০০ ছিল অন্যতম বড় হুমকি। তবে পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে তার দাবির সঙ্গে প্রকাশ্যে থাকা স্বাধীনভাবে যাচাই করা তথ্যের অসঙ্গতি রয়েছে। এস-৪০০ হলো রাশিয়ার তৈরি দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
অপারেশন সিঁদুর ২০২৫ সালের ৭-৮ মে রাতে ভারত পরিচালিত সামরিক অভিযান। ভারত বলেছিল, পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে এ অভিযান চালানো হয়। মিশ্র আরও দাবি করেন, অভিযানে একটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ৩১৪ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল, যা ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের সবচেয়ে দীর্ঘ দূরত্বের সফল আঘাত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




