লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন


প্রকাশিত: ১১:৩১ ৩১ জুলাই ২০২৬
বলিউড বাদশা শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খানকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। অভিনয়ের চেয়ে পরিচালনার দিকে বেশি আগ্রহী আরিয়ানের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসে। সম্প্রতি লন্ডনে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ায় শাহরুখ-পুত্রের নতুন প্রেম নিয়ে বিনোদন জগতে তুঙ্গে উঠেছে জল্পনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে আরিয়ান খান এক তরুণীর সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন। দুজনকে আড্ডা ও সময় বেশ উপভোগ করতে দেখা গেছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মনে প্রশ্ন জাগে—তবে কি জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন আরিয়ান?
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ভিডিওতে আরিয়ানের সঙ্গে থাকা তরুণীর নাম ভিনি তাকাইর। ক্যামেরার সামনে দুজনের মধ্যকার রসায়ন নজর কাড়লেও, তাদের এই সম্পর্ক কেবল গভীর বন্ধুত্ব নাকি রোমান্টিক কোনো সম্পর্কের সূচনা—তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
অনলাইন নেটওয়ার্কের একটি অংশ মনে করছেন আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আবার অনেকে বলছেন এটি সাধারণ বন্ধুদের মধ্যে আড্ডাও হতে পারে। তবে নতুন এই প্রেমানুভূতির গুঞ্জন নিয়ে আরিয়ান খান কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক



