১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ


প্রকাশিত: ১১:১৮ ৪ আগস্ট ২০২৬
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (UNGA 81) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং সফরটি প্রায় ৮ থেকে ১০ দিন স্থায়ী হতে পারে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচি, কূটনৈতিক বৈঠক এবং সম্ভাব্য দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে নিউইয়র্কে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও চলছে।
জাতিসংঘের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সেখান থেকেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক মহলের মতে, এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও অধিবেশনের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের আনুষ্ঠানিক সূচি, বৈঠক এবং অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করার কাজ করছে। তবে চূড়ান্ত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাবেন। তবে সফরের বিস্তারিত সূচি এখনও চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
দলীয় ও কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন। এছাড়া সফরের সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে। নিউইয়র্কে বড় পরিসরে একটি নাগরিক সংবর্ধনা আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সরকার গঠনের পর সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেন। ওই সফরে জনশক্তি, বাণিজ্য, করিডোর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাতিসংঘের অধিবেশনে যোগদানের আগে অন্য কোনো বিদেশ সফরের পরিকল্পনা আপাতত নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ইরানের ওপর চূড়ান্ত অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার সতর্কতা তেহরানের
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়



