সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান


প্রকাশিত: ১০:০৩ ১১ আগস্ট ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি প্রবাসীর পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় নিহতদের মরদেহ দেশে আনা এবং স্বজনদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
দ্রুত মরদেহ শনাক্তের উদ্যোগ
সভায় সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের পরিচয় দ্রুত শনাক্ত করে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাসকে সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিচয় শনাক্ত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ সরকারি ব্যবস্থাপনায় ও খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে।
পরিবারগুলো পাবে বিশেষ মানবিক সহায়তা
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ ছাড়া নিহতদের পরিবারের সঙ্গে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
রিয়াদে কারখানায় ভয়াবহ আগুন
গত রোববার (৯ আগস্ট) সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান।
ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত, মরদেহ দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার।
সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, নিহতদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




