জুলাই কন্যা এওয়ার্ড পেলেন ডা. মাহমুদা মিতু


প্রকাশিত: ০৯:১৮ ১৬ আগস্ট ২০২৫
জুলাইয়ে সাহসী ভূমিকা রাখার জন্য ‘জুলাই কন্যা এওয়ার্ড-২০২৫’ পেলেন জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু। ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও পরে অফিসে গিয়ে নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের সামনে এওয়ার্ড গ্রহণ করেন। এ বছর মোট ১০০ জন নারীকে এ সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
চব্বিশের গণ-অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে আহতদের চিকিৎসা সেবায় অবদান রাখার জন্য আরও দুই চিকিৎসক— জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ইসরাত জাহান ইভা— সম্মাননা অর্জন করেন।
আয়োজকরা জানান, সরকারপন্থী শক্তির হুমকি উপেক্ষা করে দুই বোন চিকিৎসক আহতদের সেবায় নিয়োজিত ছিলেন। ডা. নীলা বলেন, “চাপ ও হুমকি সত্ত্বেও আহতদের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।” অন্যদিকে ডা. ইভা বলেন, “জাতীয় বীরদের সেবা দিতে পারা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
জুলাই কন্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নারীদের সাহসী ভূমিকা ও ত্যাগকে স্বীকৃতি দিতেই প্রতিবছর এই সম্মাননা দেওয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- লোহিত সাগরে ৩ পাকিস্তানি নিহত, হুথিদের দায়ী করল পাকিস্তান
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সন্তানের অসুস্থতায় পরীমনির মাদক মামলার শুনানি পেছাল
- সংসারের স্বার্থে পড়াশোনা ছেড়েছিলেন, ৫৪ বছরে জিপিএ-৪.৩৫ পেয়ে এসএসসি পাস
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু




