সিলেটে চুরি যাওয়া সাদা পাথর উদ্ধারে রাতভর যৌথ বাহিনীর অভিযান


প্রকাশিত: ০৯:৪৫ ১৪ আগস্ট ২০২৫
সিলেটে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া এই অভিযানে সড়কে আটকে দেওয়া হয়েছে পাথরবোঝাই ট্রাক এবং কয়েকটি পাথরবোঝাই বোট জব্দ করা হয়েছে।
এর আগে সিলেট জেলা প্রশাসনের সমন্বয়ে পাথর লুটপাট ঠেকানো ও চুরি হওয়া পাথর ফেরাতে ৫ দফা সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী— জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনীর দায়িত্ব পালন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি, অবৈধ ক্রাশিং মেশিন বন্ধে অভিযান, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, এবং উদ্ধারকৃত পাথর পূর্বের অবস্থানে ফিরিয়ে দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে সিলেটের সাদা পাথরসহ বিভিন্ন পাথর কোয়ারি হুমকির মুখে পড়ে। স্থানীয় ও জাতীয় রাজনৈতিক দলের আন্দোলন, মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং অভিযোগের পরও লুটপাট বন্ধ হয়নি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেন, “চার বছর পরিবেশকর্মী হিসেবে সিলেটে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছি, এখন উপদেষ্টা হয়েও পারলাম না।”
পরে দুদকের সিলেট কার্যালয়ের ৯ সদস্যের তদন্তদল পরিদর্শন শেষে জানায়, এই লুটপাটে প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তি ও স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে এবং এতে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অভিযোগ করছেন, প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরেই এ লুটপাট চলছে, যা শুধু প্রাকৃতিক সম্পদ নয়, সিলেটের পর্যটন শিল্পকেও হুমকির মুখে ফেলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




