ভোলাগঞ্জে সাদাপাথর উধাও, সাবেক এমপির বিদ্রুপমূলক পোস্টে তোলপাড়


প্রকাশিত: ০৫:১৫ ১৩ আগস্ট ২০২৫
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে পাথর সরিয়ে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিদ্রুপ ছুঁড়ে দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানি। বুধবার বিকেলে নিজের ফেসবুকে তিনি লেখেন, “ভোলাগঞ্জের সাদাপাথর এলাকাটি হিজিবিজি হয়ে ছিল! দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথরগুলো সরিয়ে নিয়ে গেছে! এখন পুরো এলাকা বালিতে চিকচিক করছে!”
তিনি আরও লিখেছেন, নদীর প্রবাহপথে থাকা পাথরও সরিয়ে নেওয়ায় নদীর নাব্যতা বেড়ে গেছে। ফলে ভারত থেকে বিনা বাধায় বেশি করে মাছ, পানি ও পাথর প্রবেশ করছে।
বিদ্রুপ করে গোলাম মাওলা রানি বলেন, ভোলাগঞ্জে যেভাবে ‘রিসেট বাটন’ চাপ দেওয়া হয়েছে, সেভাবে দেশের নদ-নদী, পাহাড় ও সমুদ্রে দেশপ্রেমিক জনতা কার্যক্রম চালালে অচিরেই পুরো দেশ মরুভূমিতে পরিণত হবে। “তখন মরুভূমির নিচে তেল থাকবে, হাজার হাজার উট-দুম্বা-ভেড়া ঘুরে বেড়াবে, স্থানীয়রা আরবের কফিল হয়ে যাবে, আর ভারতীয়দের ভাড়া করে এনে সান্ডার খামার তৈরি করবে,”—যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা




