নির্বাচনে সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য মোতায়েন থাকবে: প্রেস সচিব


প্রকাশিত: ০৫:১৫ ২৮ জুলাই ২০২৫
নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচন উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে আইন-শৃঙ্খলা, গোয়েন্দা নজরদারি, ও তথ্যপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০ হাজার ট্রুপস নির্বাচনী দায়িত্বে থাকবে। ৫ আগস্টের পর থেকেই তারা মাঠে ডিউটিতে থাকবে এবং তাদের কাছে ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে বলিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন নির্বাচনে কোনো রকম গোয়েন্দা দুর্বলতা না থাকে। গোয়েন্দা কার্যক্রম যাতে আরও কার্যকর হয়, সে জন্য সংশ্লিষ্টদের সচেতন থাকতে বলা হয়েছে।
পুলিশ বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, পুলিশ মহাপরিদর্শক (আইজি) বৈঠকে বলেছেন, আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ প্রদান করা হবে। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা প্রচারণা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং তা আরও বাড়তে পারে।
এ প্রেক্ষিতে সরকার একটি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের চিন্তা করছে, যেখানে এসব মিস-ইনফরমেশন চিহ্নিত ও প্রতিরোধ করা হবে। এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




