সচিবালয়ে থমথমে অবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষাসচিব প্রত্যাহার


প্রকাশিত: ০৫:২৫ ২২ জুলাই ২০২৫
শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুর থেকে সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৩টা ৪০ মিনিটে হঠাৎ করেই তারা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে অবস্থানরত একাধিক সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা মূলত এইচএসসি পরীক্ষার সময়সূচি হঠাৎ করে রাত ৩টার দিকে পরিবর্তন করায় ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
একজন বিক্ষুব্ধ শিক্ষার্থী ‘মোর নিউজ’-কে বলেন,
"গতকাল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের বহু শিক্ষার্থী মারা গেছেন। অথচ এই অবস্থায়ও পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত ৩টায় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়, যা আমরা সকালেই জানতে পারি। এই দায়িত্বহীনতা মেনে নেওয়া যায় না। আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।"
ঘটনার পরপরই সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি এখনও থমথমে।
সরকারি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শিক্ষাসচিবকে প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন সচিব হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




