বিমানবন্দরে সাবেক এমপি শেখ হেলালের পিএস হোসেন মুহাম্মদ মুরাদ গ্রেপ্তার!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:২৭ ১২ ফেব্রুয়ারী ২০২৫
দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ, যিনি পরিচিত সোহেল মুরাদ নামে।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিমানবন্দরের টিকিট চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানোর কোন মামলার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, “মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, সোহেল মুরাদ সম্পর্কে অভিযোগ রয়েছে যে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দিয়েছিলেন। এছাড়া, তাকে শেখ হেলালের ক্যাশিয়ার হিসেবেও পরিচিত বলে শোনা যায়।
সম্প্রতি, সাবেক এমপি শেখ হেলাল, তন্ময়, এসপি হাসনাতসহ আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সন্তানের অসুস্থতায় পরীমনির মাদক মামলার শুনানি পেছাল
- সংসারের স্বার্থে পড়াশোনা ছেড়েছিলেন, ৫৪ বছরে জিপিএ-৪.৩৫ পেয়ে এসএসসি পাস
- দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
- জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুর উন্নয়নবঞ্চিত: শফিকুর রহমান
- সৌরভ গাঙ্গুলি ও স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !




