ওষুধের দামে নাভিশ্বাস!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:২১ ১০ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা: স্ট্রোকজনিত কারণে শরীরের ডান পাশ অচল হয়ে গেছে সাঈদ হোসেনের (৪২)। এর সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ এবং হরমোনের সমস্যা। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ফলোআপের জন্য এসেছিলেন তিনি। তার স্ত্রী ফাহমিদা খাতুন জানান, গত বছর স্ট্রোকের পর থেকে সাঈদ দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তার উচ্চ রক্তচাপসহ আরও বেশ কিছু জটিলতা রয়েছে। চিকিৎসার জন্য মাসে ৪-৫ হাজার টাকা খরচ হলেও বর্তমানে ওষুধের দাম বৃদ্ধির ফলে মাসে প্রায় ৬-৭ হাজার টাকা খরচ হচ্ছে, যা বহন করা কঠিন হয়ে পড়েছে।
রাজধানীর ফার্মেসিগুলোতে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। উদাহরণস্বরূপ, ফেক্সোফেনাডিন প্রতি পিস ৮ টাকা থেকে ৯ টাকা, অ্যাজিথ্রোমাইসিন প্রতি পিস ৩৫ টাকা থেকে ৪০ টাকা, মন্টিলুকাস্ট প্রতি পিস ১৬ টাকা থেকে ১৭ টাকা ৫০ পয়সা, ভিটামিন বি১, বি৬, বি১২ এর প্রতি পিস ৭ টাকা থেকে বেড়ে ১০ টাকা হয়েছে। এছাড়া ইসমিপ্রাজল ৫ টাকা থেকে ৭ টাকা, লোসারটান পটাশিয়াম ৫০ মিলিগ্রামের প্রতি পিস ৮ টাকা থেকে ১০ টাকা, প্যারাসিটামল ৫০০ মিলিগ্রামের ১০ পিসের দাম ৮ টাকা থেকে ১২ টাকা হয়েছে।
বাড্ডার হোসেন মেডিকেল হলে ওষুধ কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তারেক মাহমুদ বলেন, ‘আমি উচ্চ রক্তচাপে ভুগছি। আগে এক পাতা ওষুধ ৮০ টাকায় কিনতাম, এখন সেটি ১০০ টাকায় কিনতে হচ্ছে। আয় একই থাকায় খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।’
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, একজন রোগীকে চিকিৎসা নিতে নিজের পকেট থেকে ৬৮.৫০% ব্যয় করতে হয়, যার মধ্যে ৬৪% ব্যয় হয় ওষুধ কেনার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, ‘দেশে প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ উৎপাদন হয় এবং কোম্পানিগুলো আগ্রাসী মার্কেটিং করে। ফলে ওষুধের অপ্রয়োজনীয় ব্যবহার বাড়ে, যা খরচ বাড়ানোর অন্যতম কারণ।’
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র ড. মো. আকতার হোসেন বলেন, ‘আমি অল্প কিছুদিন হলো দায়িত্ব পেয়েছি। আমার জানা মতে, গত পাঁচ-ছয় মাসে ওষুধের দাম বাড়ানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’
এ বিষয়ে ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান বলেন, ‘সাম্প্রতিক সময়ে ওষুধের দাম বাড়েনি। বাজারে যদি দাম বেড়ে থাকে, তবে তা অন্য কারণে বেড়েছে।’
দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে ওষুধের মূল্যবৃদ্ধির বর্তমান অবস্থা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার ব্যয় কমাতে এবং ওষুধের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে জনমহলে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- নাহিদ ইসলাম: ছাত্রজীবন, জুলাই আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- ওসমান হাদি হত্যা মামলায় ১৭তম বারের মতো পিছাল তদন্ত প্রতিবেদন
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- বাংলাদেশিদের জন্য জাপান-গ্রামীণ যৌথ উদ্যোগে ‘স্পার্ক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ
- ব্রাজিলের সামনে কঠিন নকআউট পথ, ফাইনালে যেতে হারাতে হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়নকে
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- প্রধানমন্ত্রীর আশ্বাস, এবারের বাজেটে মিলবে সাধারণ মানুষের স্বস্তি
- বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, আহত ১০
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় আজ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত সেনা; ক্ষতিগ্রস্ত ২ রিপার ড্রোন
- গরু আগে থেকেই রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
- ইরানের দুই দ্বীপে মার্কিন বিমান হামলা, ধ্বংস রাডার ও ড্রোন স্থাপনা
- হরমুজের পর এবার বাব আল-মান্দেব, ইরানে হুশিয়ারিতে বিশ্ববাজারে উদ্বেগ
- বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন জিনেদিন জিদানের ছেলে লুকা
- রাজধানীতে বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধার!
- পিএসজির ঐতিহাসিক জয়ের রাতে উত্তপ্ত প্যারিস, গ্রেপ্তার ৪০০-এর বেশি





