মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৭ ২৭ জানুয়ারী ২০২৫
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। এ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।
৮ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি দাবি পূরণ না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এ অবস্থায় আজ (২৭ জানুয়ারি) আমরা ঘোষণা দিচ্ছি, আগামী মধ্যরাত থেকে অর্থাৎ ২৮ জানুয়ারির প্রথম প্রহর থেকে সারা দেশে ট্রেন চালানো বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, আমাদের মূল দাবি রানিং স্টাফদের বেতন ও পেনশনে মাইলেজ অন্তর্ভুক্ত করা এবং যথাযথ আনুতোষিক সুবিধা দেওয়া। ১৬০ বছর ধরে চলমান নিয়ম বাতিল করার সিদ্ধান্ত অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। রানিং স্টাফদের বেতন সংক্রান্ত এই জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে এই কর্মবিরতির কারণে জনজীবন বিপর্যস্ত হবে, যা কারও কাম্য নয়।
এ পরিস্থিতিতে যাত্রীসাধারণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রেন চলাচল বন্ধ হলে লাখো যাত্রী ভোগান্তিতে পড়বে। এদিকে, রেলপথ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সমস্যা সমাধানে আলোচনা চলছে। যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত সমাধান করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




