সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৪ ২৫ জানুয়ারী ২০২৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রশিক্ষণার্থীদের কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে এসে এ আহ্বান জানান তিনি।
ড. আসিফ নজরুল কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শুনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব রুহুল আমিন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা প্রিয়াংকা, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, এএসপি নাজমুল হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রের শিক্ষক ও অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী।
এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক কর্মসংস্থানে তাদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক




