রহস্য ফাঁস, সমন্বয়ক সাদিক কায়েমই ঢাবি ছাত্রশিবির সভাপতি!


প্রকাশিত: ১১:৪৩ ২২ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের দলীয় রাজনীতি থাকবে কি না, এই প্রশ্নে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে উপাচার্যের বৈঠক নিয়ে আলোচনা চললেও তা ছাপিয়ে গেল ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পরিচয় প্রকাশ নিয়ে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দুই দফায় আলোচনা করে।
আলোচনায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আতিক চৌধুরী, নাইম উদ্দিন ও আদনান আজিজের পাশাপাশি ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল।
সাদিক কায়েম নিজেই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন, যিনি এতদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতে সামনের সারিতে থাকতেন। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া ও একাধিক উপদেষ্টার পাশেও দেখা গেছে তাকে।
এই বৈঠকের পরে সাদিক নিজের ফেইসবুক পাতায় ছাত্র রাজনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে একটি পোস্ট দেন, সেখানেও তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। তার পরিচয় প্রকাশ তুমুল আলোচনা তৈরি করেছে।
সাদিক কায়েমের রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করেছেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



