ভিসির অনুপস্থিতিতে ইবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী । রোববার (১ সেপ্টেম্বর) ডীন'স কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিন’স কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে এই দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়েছে। একইসঙ্গে মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু করা এবং যে সকল বিভাগের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে তা প্রকাশে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানানোর জন্যও সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের জনবল এবং কর্মরত আনছার সদস্যদের আগষ্ট মাসের বেতন-ভাতা ও মাসিক পেনশন রাজস্ব খাত হতে প্রদানে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ডিন’স কমিটি। একইসঙ্গে আগামী সপ্তাহ থেকে সশরীরে একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য মন্ত্রণালয় থেকে অনুমতি চেয়েছেন ডিনরা।
দায়িত্বপ্রাপ্ত ডিন ড. আশ্রাফী বলেন, মন্ত্রণালয়ের চিঠির আলোকে সিনিয়র ডিন হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য না আসা পর্যন্ত চলতি জরুরি দায়িত্বগুলো আমি পালন করবো। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২





