পরীক্ষায় ৯ পেয়েও ছাত্রলীগ সভাপতির সুপারিশে জাবিতে অবৈধ ভর্তি


প্রকাশিত: ০৫:৫০ ৩১ আগস্ট ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোল্লা রাজিব আহমেদ। ভর্তি পরীক্ষায় মাত্র ৯ পেয়েও তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি মাহফুজুল হায়দার রোটনের ফোনে ভর্তি হয়ে যান জাবিতে। ইতিমধ্যে মাস্টার্সের সার্টিফিকেট নিয়েও বের হয়ে গেছেন তিনি। অথচ তার ভর্তিই ছিল অবৈধ।
খোঁজ নিয়ে জানা যায়, রাজিবের বোনের স্বামী আবু মুছা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনের ঘনিষ্ঠ বন্ধু। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তির সময় জাবির ভিসি ছিলেন গোপালগঞ্জের ড. শরিফ এনামুল করিব। রাজিবকে ভর্তি করানোর জন্য রোটন ফোন করেন শরিফ এনামুল কবিরকে। ফলে তার ভর্তি পরীক্ষার কোনো তথ্য আমলে না নিয়েই নিজের ক্ষমতা বলে রাজিবকে ভর্তি করানোর নির্দেশ দেন শরিফ এনামুল করিব।
জাবির পরীক্ষা অফিসের এক কর্মকর্তা নিশ্চিত করে জানান, রাজিব ভর্তি পরীক্ষায় মাত্র ৯ পায়। তাকে ভর্তি করানোর জন্য শরিফ এনামুল স্যার পরীক্ষা অফিসে ফোন করেন। তখন কাগজপত্র দেখে মাত্র ৯ নম্বর পাওয়ার বিষয়টি তাকে জানানো হয়। কিন্তু তিনি বলেন, ওসব কাগজপত্র দেখার দরকার নেই। ভর্তি করিয়ে নাও।
শুক্রবার (৩০ আগস্ট)যোগাযোগ করা হলে এ বিষয়ে রাজিবের বাবা পুলিশের সাব-ইনসপেক্টর (এসআই) আবুল খায়ের বলেন, রাজিব ভর্তি পরীক্ষা ফেল করেছিল কিনা আমার জানা নেই। তবে তিনি তার মেয়ের জামাই রোটনকে দিয়ে সুপারিশ করিয়েছিল কিনা সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
এ বিষয়ে রাজিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে ভর্তি হয়েছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




