শিপিং করপোরেশনে চাকরির সুযোগ, সর্বনিম্ন বেতন ৮৪ হাজার


প্রকাশিত: ১২:৫৮ ৩ জুন ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি মাস্টার ও চিফ ইঞ্জিনিয়ার পদে মোট ১৬ জন দক্ষ পেশাজীবী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মাস্টার পদে ৮ জন এবং চিফ ইঞ্জিনিয়ার পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (Certificate of Competency) অথবা সমমানের সনদ থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীরা ৮৪,০০০ টাকা থেকে ১,৩০,৭১০ টাকা বেতন স্কেলে চাকরির সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ২১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫২ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ হার্ড কপি অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র gm-spd@bsc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে এবং অনুলিপি (CC) দিতে হবে spd@bsc.gov.bd-এ। ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম।
এক নজরে নিয়োগ তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)
পদ:মাস্টার, চিফ ইঞ্জিনিয়ার
মোট পদসংখ্যা: ১৬
বেতন:৮৪,০০০ – ১,৩০,৭১০ টাকা
বয়সসীমা:সর্বোচ্চ ৫২ বছর
আবেদন ফি:২,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ:২১ জুন ২০২৬
কর্মস্থল: চট্টগ্রাম
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জবস
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ

