মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না


প্রকাশিত: ১১:৩৮ ২৮ জুলাই ২০২৬
সরকারের কাছ থেকে বিক্ষোভকারীদের সার্বিক সুরক্ষা ও আইনি নিরাপত্তার আশ্বাস পেয়ে আপাতত নতুন করে আন্দোলনের হুমকি থেকে সরে এসেছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দলটি নিশ্চিত করেছে যে, আন্দোলনকারীদের কাউকেই আইনি জটিলতার মুখে একা ফেলে দেওয়া হবে না।
সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর (FIR) প্রত্যাহার, আটককৃতদের মুক্তি এবং ভবিষ্যতে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে সরকারের প্রতিনিধিরা বিহার ও আসামের স্বরাষ্ট্র বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তির অনুলিপি তুলে ধরেন, যেখানে গ্রেপ্তারদের মুক্তি ও আইনি সুরক্ষার স্পষ্ট গ্যারান্টি দেওয়া হয়েছে।
সিজেপির মুখপাত্র আরও জানান, মধ্যরাতের এই বৈঠকটি প্রায় দুই থেকে তিন ঘণ্টা স্থায়ী হয়। এতে কেন্দ্র সরকারসহ অন্যান্য এনডিএ ও বিজেপি-শাসিত রাজ্যগুলোতেও একইভাবে সুরক্ষামূলক নির্দেশিকা ও বিজ্ঞপ্তি জারির দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। মঙ্গলবার নাগাদ বিভিন্ন রাজ্য থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে সরকারি পক্ষ থেকে জানানো হয়।
এর আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলে পুনরায় বড় ধরনের আন্দোলনে নামার কড়া হুঁশিয়ারি দিয়েছিল সিজেপি। তবে সরকারের সাথে গঠনমূলক বৈঠকের পর দলটি তাদের উদ্বেগের বিষয়গুলো সমাধানের বার্তা পেয়ে অবস্থান শিথিল করেছে। আন্দোলনকারীদের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে দলটি সামনেও কাজ চালিয়ে যাবে বলে ভিডিও বার্তায় জানানো হয়।
উৎস: এনডিটিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




