কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১০


প্রকাশিত: ০৩:১০ ২৬ জুলাই ২০২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে আয়োজিত এক ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ওই একই দিনে ইউক্রেনের অন্যান্য অঞ্চলে চালানো পৃথক হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, হামলাটিতে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া, যার মধ্যে মাত্র একটি ধ্বংস করতে সক্ষম হয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার তীব্রতায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দীর্ঘপাল্লার উচ্চনির্ভুল অস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক ড্রোন ইউনিট ও তাদের পরিকল্পনাকারীদের লক্ষ্যবস্তু করে হামলাটি চালানো হয়েছে।
২০২২ সালে শুরু হওয়া এ যুদ্ধের পর এই ধরনের বড় প্রদর্শনীর ওপর এটি অন্তত তৃতীয় দফায় রুশ হামলা। যুদ্ধের মধ্যে এমন উন্মুক্ত সামরিক আয়োজন ও প্রচার নিয়ে ইউক্রেনের অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিচারে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় ঘটনাটি খতিয়ে দেখে নিরাপত্তার ত্রুটি ও আয়োজকদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে আগামী সপ্তাহে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের কথা রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই প্রাণঘাতী হামলা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করল।
আরএইচ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




