দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা


প্রকাশিত: ০২:৩৮ ১০ জুলাই ২০২৬
কলকাতায় দলীয় কর্মসূচির পর সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার মধ্যে এক তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দক্ষিণ কলকাতার কালীঘাটে মমতার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল বের করেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা।
মিছিল চলাকালে হাজরা এলাকায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, ধাক্কাধাক্কি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন কর্মী অসুস্থ ও আহত হন। পরে তাদের কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে জড়ো হন।
আহতদের হাসপাতালে পাঠানো এবং গাড়ি চলাচলের পথ তৈরি করতে মমতা নিজেই বাড়ির বাইরে এসে কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তির গালে তিনি হাত দিয়ে আঘাত করেন। ওই ব্যক্তিকে তৃণমূলের কর্মী বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। আরও কয়েকজনের পিঠে তাকে হাত দিয়ে সরিয়ে দিতে দেখা যায়।
ঠিক কী কারণে মমতা ওই কর্মীর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আহতদের হাসপাতালে পাঠানোর সময় ভিড় নিয়ন্ত্রণে না আসায় তিনি মেজাজ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। তার অভিযোগ, আদালতের অনুমতি নিয়ে মিছিল করা হলেও প্রতিপক্ষের কর্মীরা সেখানে বাধা সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে। দলটির নেতাদের দাবি, তৃণমূল কর্মীরাই মিছিল ঘিরে উত্তেজনা সৃষ্টি করেছেন। দলীয় কর্মীকে প্রকাশ্যে আঘাত করার অভিযোগ তুলে মমতার সমালোচনাও করেছেন তারা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ




