আর্জেন্টিনায় ‘বাংলাদেশ’ নামে সড়কের প্রস্তাব


প্রকাশিত: ০৪:২৫ ১৯ জুন ২০২৬
বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বকে আরও গভীর ও স্মরণীয় করে তুলতে বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায়। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি হয়নি। এ কারণে বাংলাদেশের পাঠানো খসড়া চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার প্রয়োজন রয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বুয়েনস আয়ার্সে ‘বাংলাদেশ’ নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের আবহাওয়া ও জলবায়ুর মিল বিবেচনায় বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণের প্রস্তাবও তুলে ধরা হয়।
এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশে আনা হবে। তারা বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের কোটি ভক্তের আবেগ, ভালোবাসা ও সমর্থন নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনার দর্শকদের সামনে তুলে ধরা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




