ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা ছিলো, বিস্ফোরক দাবি মমতা ব্যানার্জীর


প্রকাশিত: ০৯:১৮ ২ জুন ২০২৬
সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। এ হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা ছিল বলে তিনি দাবি করেন। পাশাপাশি মামলার আসামিদের গ্রেফতারের তথ্য প্রকাশ না করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার কলকাতায় এক সংবাদ মাধ্যম আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন মমতা ব্যানার্জী।
সেখানে মমতা দাবি করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেফতার করে।
এসময় মমতা বলেন, “ঘটনাটি এসটিএফের একটি বড় সাফল্য ছিল। সেসময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন।”
যদিও তার বক্তব্যে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নথি উপস্থাপন করেননি মমতা ব্যানার্জী। এসময় তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল এবং তদন্তে কার কার নাম উঠে এসেছিল, সে সম্পর্কেও তিনি অবগত রয়েছেন।
ঐ কর্মসূচিতে উপস্থিত সমর্থকদের একাংশ বিষয়টি বিস্তারিত প্রকাশের আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে তিনি বলেন, “দেশের স্বার্থে আমি সব তথ্য প্রকাশ করতে চাই না। এতে উত্তেজনা সৃষ্টি হতে পারে।”
তবে মমতা ব্যানার্জীর এই বক্তব্যের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতার এ বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত রোনালদো, জবাব দিলেন নিজের মতো করে
- বিশ্বকাপে নতুন নিয়মের প্রথম শিকার মিগেল আলমিরন
- ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক
- রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে চাকরির সুযোগ
- সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল
- ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে হাবিবের ‘মহাজাদু’
- সাভারে নাশকতা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
- ইরানের চেয়ে তুরস্কই ইসরায়েলের বড় দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ: হিব্রু সংবাদপত্র
- ধাপে ধাপে হবে স্থানীয় সরকার ভোট, শেষ হতে পারে ২০২৭ সালে
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা কলম্বিয়ার, অধিনায়ক জেমস রদ্রিগেজকে
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- ইংল্যান্ড থেকে আরও দুই ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে
- রাজনৈতিক জোট গঠনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী তার পা ধরতে বাকি রেখেছিলেন
- নদী কি এখন লাশ গুমের ‘নিরাপদ স্থান’? ৫ বছরে উদ্ধার ২০৬৪
- নেইমারের জন্য বিশাল ত্যাগ স্বীকার ভিনিসিয়ুস জুনিয়রের
- রাতের আঁধারে ফিলিস্তিনিদের ভেড়া চুরি , সিসি ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য
- চট্টগ্রামে শিল্পকারখানায় ব্যবহৃত অক্সিজেন যাচ্ছে মেডিক্যাল অক্সিজেন হিসেবে হাসপাতালে





