রাতের আঁধারে ফিলিস্তিনিদের ভেড়া চুরি , সিসি ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য


প্রকাশিত: ০১:৩২ ২৭ মে ২০২৬
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি খামারিদের গবাদি পশু চুরির অভিযোগ উঠেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। সম্প্রতি প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাতের আঁধারে একটি খামার থেকে ভেড়ার পাল নিয়ে যাচ্ছে কয়েকজন দখলদার ইসরায়েলি। ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।
ভুক্তভোগী ফিলিস্তিনি বাসিন্দা সামিহা রাশিদ জানান, সকালে খোঁয়াড় খালি দেখে তিনি ভেঙে পড়েন। তিনি বলেন, কোরবানির মৌসুমে ভেড়া বিক্রির আয়ের ওপর তাদের পরিবারের পুরো বছরের জীবিকা নির্ভর করত। এখন নিজেদের কোরবানি দেওয়ার সামর্থ্যও নেই, এমনকি বিক্রি করে আয় করার মতো একটি পশুও অবশিষ্ট নেই।
স্থানীয় সূত্রগুলোর দাবি, ফিলিস্তিনিদের গবাদি পশু চুরির ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হচ্ছে। চলতি বছরেই ফিলিস্তিনি খামারিদের প্রায় চার হাজারের বেশি গবাদি পশু চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ লাখ ডলারেরও বেশি ছাড়িয়েছে।
এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগও বাড়ছে। গবাদি পশু চুরির পাশাপাশি শিশুদের ওপর পিপার স্প্রে ব্যবহার, ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ নানা ঘটনার অভিযোগ উঠেছে। বিশেষ করে গাজা যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে উত্তেজনা ও সহিংসতা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী
- ইরানের সঙ্গে নতুন চুক্তির খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের, সতর্কবার্তা ট্রাম্পের
- বিশ্বকাপের গ্যালারিতে ফের আলোচনায় ক্রোয়েশিয়ার ইভানা নল
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা



