যুদ্ধবিরতি ভাঙলে ‘অপারেশন স্লেজহ্যামার’! ইরান ঘিরে নতুন সামরিক পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন


প্রকাশিত: ০৩:১২ ১৩ মে ২০২৬
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম NBC News জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ‘অপারেশন স্লেজহ্যামার’ নামে নতুন এক সামরিক পরিকল্পনা বিবেচনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে আগের ‘অপারেশন এপিক ফিউরি’র পরিবর্তে এই নতুন নাম ব্যবহার করা হতে পারে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থার কারণে ওয়াশিংটনের অভ্যন্তরে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানান, গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল। তবে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পেন্টাগন।
অন্যদিকে, ইরান পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ ছাড়া নতুন কোনো আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছে। দেশটির দাবি, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফিরিয়ে দেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। এসব শর্ত পূরণ না হলে আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলে তেহরানের অবস্থান।
সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং ট্রাম্পের পক্ষ থেকে ইরানের প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” আখ্যা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাবকে “একতরফা” বলে প্রত্যাখ্যান করেছিল তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




