ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত অন্তত ১৪


প্রকাশিত: ০৮:২৯ ১৩ মে ২০২৬
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থীর সমাগম হয়। ঘটনার দিনও প্রায় ৩৫০ জন মানুষ মন্দির চত্বরে উপস্থিত ছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ ভারি বৃষ্টি ও ঝড় শুরু হলে অনেকে মন্দিরের সীমানা দেওয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন।
এ সময় আকস্মিকভাবে দেওয়ালের একটি বড় অংশ ও টিনশেড ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।
সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




