• মঙ্গলবার , ১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করলেন না বালেন শাহ!

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করলেন না বালেন শাহ!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ ১২ মে ২০২৬

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। মূলত মন্ত্রী পদমর্যাদার নিচের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসতে অনাগ্রহ থেকেই তিনি এমন অবস্থান নিয়েছেন।

দুই দিনের সফরে সোমবার (১১ মে) বিক্রম মিশ্রির কাঠমান্ডু যাওয়ার কথা ছিল, যার মাধ্যমে নেপালের নতুন সরকারের অগ্রাধিকারগুলো বোঝার পরিকল্পনা করেছিল নয়াদিল্লি। তবে রবিবার (১০ মে) ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্র সচিবের অন্য ব্যস্ততার কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে, যদিও এর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, এর আগেও বালেন শাহ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পাল কাপুরের সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/