‘ট্রাম্পকে সন্তুষ্ট করতে নয়, জনগণের অধিকার রক্ষায় প্রস্তাব’ ইরানের কড়া বার্তা


প্রকাশিত: ০২:১৫ ১১ মে ২০২৬
তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির দাবি, তারা কোনোভাবেই মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় স্বার্থ রক্ষাই তাদের মূল লক্ষ্য।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সি’ এক বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে পাঠানো জবাবে ইরানি জনগণের মৌলিক অধিকার ও সার্বভৌমত্বের বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আগের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।
সূত্রটির ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের প্রস্তাবটি ছিল মূলত ট্রাম্পের “অযৌক্তিক ও অতিরিক্ত দাবির” কাছে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার একটি কৌশল। তেহরান সেই চাপ মেনে নেয়নি বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে সূত্রটি আরও জানায়, “ইরানে কেউ ট্রাম্পকে খুশি করার জন্য কোনো পরিকল্পনা তৈরি করে না। আলোচক দল কেবল ইরানি জনগণের অধিকার এবং দেশের স্বার্থ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেয়। এতে ট্রাম্প অসন্তুষ্ট হলে সেটি বরং ইরানের জন্য ইতিবাচক।”
ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে একই সূত্র দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট বাস্তব পরিস্থিতি মেনে নিতে চান না বলেই বারবার কূটনৈতিকভাবে ব্যর্থ হচ্ছেন। তাদের মতে, শক্তি ও চাপ প্রয়োগের রাজনীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার দাবি
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’
- ‘ট্রাম্পকে সন্তুষ্ট করতে নয়, জনগণের অধিকার রক্ষায় প্রস্তাব’ ইরানের কড়া বার্তা
- দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তীব্র হামলার দাবি, পিছু হটেছে ইসরায়েলি সেনা
- ট্রাম্পকে খুশি করার জন্য ইরান প্রস্তাব বা পরিকল্পনা তৈরি করে না
- কাতার, কুয়েত ও আমিরাতে একযোগে ড্রোন হামলায় জাহাজে অগ্নিকাণ্ড
- 'নতুন অস্ত্র ও রণকৌশলে চমকে যাবে শত্রুরা', ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- পাকিস্তানে চেকপোস্টে আত্মঘাতী হামলা, ১৫ পুলিশ সদস্য নিহত
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- সাত বছর পর ইরান থেকে তেল-গ্যাস আমদানি শুরু ভারতের
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- কুমিল্লায় অসুস্থ বন্ধুর পাশে অনন্য দৃষ্টান্ত: মনোবল বাড়াতে একসাথে ‘ন্যাড়া’ হলেন ১০ বন্ধু





