চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

প্রকাশিত: ০১:২৩ ৫ মে ২০২৬
চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশা-তে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশপাশের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে কয়েকটি ভবন ধসে পড়ে এবং চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে যায়। উদ্ধারকাজে সহায়তার জন্য উন্নত প্রযুক্তির রোবট ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী কাজ করছেন।
উদ্ধার অভিযান চলাকালে কারখানার ভেতরে থাকা দুটি বারুদের গুদাম বড় ধরনের ঝুঁকি তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্ধারকারী দল পুরো এলাকা আর্দ্র রাখার ব্যবস্থা নেয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে তিন কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দ্রুত একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন।
এদিকে, সংশ্লিষ্ট আতশবাজি কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




