দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা


প্রকাশিত: ০২:০০ ২৭ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা ও প্রতিরোধে উত্তেজনা নতুন করে বেড়েছে। সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বেশ কয়েকজন সেনা নিহত এবং অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সাঁজোয়া যানসহ সামরিক সরঞ্জামেরও ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
সূত্র জানায়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর বিনত জবেইল, কান্তারা ও বায়াদাহ এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধারা তুমুল প্রতিরোধ গড়ে তোলে। তারা ড্রোন হামলা ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনা ও তাদের সাঁজোয়া যান লক্ষ্য করে আঘাত হানে।
এই সংঘর্ষের মধ্যেই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা থামেনি। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ও ট্যাংক দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে বলে জানা গেছে।
চলমান এই সহিংসতায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত অঞ্চলটিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দক্ষিণ লেবাননে মানবিক সংকট ক্রমেই গভীরতর হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



