খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার


প্রকাশিত: ০৩:২৬ ২০ এপ্রিল ২০২৬
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দন জেলার রুস্তম তহশিলে খনিতে বিস্ফোরণ ও ভূমিধসের ১৭ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে রেসকিউ ১১২২।
গত ৩১ মার্চ রুস্তমের নাঙ্গাবাদ এলাকায় একটি খনিতে পাথর উত্তোলনের সময় ওপর থেকে বিশাল পাথরধস শুরু হয়। এতে খনিতে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা সৈয়দ আব্বাস এক ভিডিও বার্তায় জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম আব্দুল ওয়াহাব। তিনি মোহমান্দ জেলার বাসিন্দা। দীর্ঘ ১৭ দিনের টানা উদ্ধার অভিযানের পর তাকে জীবিত বের করে আনা সম্ভব হয়। উদ্ধার করার পরপরই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর আটকে পড়া অন্যদের বিষয়ে তথ্য পাওয়া গেলেও একজন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভূমিধস একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। বিশেষ করে আপার দির, চিত্রাল, কোহিস্তান ও সোয়াত অঞ্চলের পাহাড়ি এলাকায় ভঙ্গুর ভূপ্রকৃতি ও খাড়া ঢালের কারণে স্থানীয় বাসিন্দারা প্রায়ই ঝুঁকির মুখে থাকেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে




