স্ত্রীকে অবৈধ নিয়োগ দেয়ার কারণে মন্ত্রিত্ব হারালেন নেপালের শ্রমমন্ত্রী!


প্রকাশিত: ০৬:৩০ ১১ এপ্রিল ২০২৬
নেপালে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে বড় ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এ সিদ্ধান্ত নেন।
দলীয় সূত্র জানায়, আরএসপি চেয়ারম্যান রবি লামিছানে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তদন্তে উঠে আসে, মন্ত্রী দীপক কুমার শাহ নিজের ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখতে প্রভাব খাটিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা এই পদে স্ত্রীকে ধরে রাখতে মন্ত্রী দাপ্তরিক ক্ষমতা ব্যবহার করেন, যা দলীয় নীতি ও সুশাসনের পরিপন্থী। বিষয়টি দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মনে করে আরএসপি। পরে দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দলের সুপারিশ অনুযায়ী দীপক কুমার শাহকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা না রাখার অভিযোগে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী নিশা মেহতাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি নেপালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




