মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা চালাবে বিপ্লবী গার্ড


প্রকাশিত: ০৬:৫৪ ২৯ মার্চ ২০২৬
ইরানের সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
রোববার (২৯ মার্চ) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যেতে বলা হয়েছে। তারা এসব প্রতিষ্ঠানকে ‘বৈধ টার্গেট’ হিসেবে উল্লেখ করেছে।
তবে হামলার আগে যুক্তরাষ্ট্রকে একটি শর্তও দিয়েছে তারা। আইআরজিসি বলেছে, যদি ৩০ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার আনুষ্ঠানিক নিন্দা জানায়, তাহলে তারা আক্রমণ থেকে সরে আসতে পারে।
বাহিনীটি আরও সতর্ক করে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নিন্দা না জানানো হলে হামলার পরিধি শুধু নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না, বরং আরও বিস্তৃত হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কাতারে Texas A&M University এবং Northwestern University-এর ক্যাম্পাস রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে রয়েছে New York University-এর শাখা।
বিশ্লেষকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলতে পারে। এতে আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




