ট্রাম্পকে ছাড়বে না ইরান, ‘মাশুল গুণতেই হবে’ : লারিজানি


প্রকাশিত: ০২:১৫ ৮ মার্চ ২০২৬
ইরানে চলমান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর ‘ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশকে’ দায়ী করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব Ali Larijani বলেছেন, এ ভুলের জন্য ট্রাম্পকে অবশ্যই মাশুল গুণতে হবে এবং সে পর্যন্ত ইরান পিছু হটবে না।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, বর্তমানে ইরান ও মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল কৌশলগত সিদ্ধান্তের ফল।
তিনি বলেন, “ট্রাম্প ভেবেছিলেন, তিনি Venezuela-তে যে কৌশল প্রয়োগ করেছিলেন, ইরানেও একইভাবে তা প্রয়োগ করতে পারবেন। কিন্তু সেই সিদ্ধান্তই এখন তার জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।”
লারিজানির দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে এবং ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের জটিলতায় আটকে গেছে।
তিনি আরও বলেন, “আমরা ট্রাম্পকে ছাড়বো না। তিনি যে ভুল করেছেন, তার জন্য তাকে মাশুল গুণতেই হবে।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান Operation Epic Fury শুরু করে। একই সময় Israel-ও ইরানে নিজেদের সামরিক অভিযান Operation Roaring Lion শুরু করে।
এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোর দিকে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র: সিএনএন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



