• শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে বিশেষ ফ্লাইট

যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ ৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে US-Bangla Airlines। বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মানবিক বিবেচনায়’ এই সিদ্ধান্তের কথা জানায় এয়ারলাইনটি।

প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে Hazrat Shahjalal International Airport থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার পথে রওনা হবে।

দ্বিতীয় বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাই যাবে এবং সেখান থেকে রাত ১০টায় ঢাকার উদ্দেশে ফিরবে।

৪৩৬ আসনবিশিষ্ট Airbus A330-300 উড়োজাহাজ দিয়ে ফ্লাইট দুটি পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, Emirates ও Air India-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার সেলস সেন্টার, নিকটস্থ ট্রাভেল এজেন্সি কিংবা হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে এয়ারলাইনটি।

বিজ্ঞাপন