ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু


প্রকাশিত: ০৩:৩৯ ২৮ ফেব্রুয়ারী ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর শনাক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং সাধারণ জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “সাধারণ জনগণকে আমাদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে পাল্টা আক্রমণে কাজ করছে।” সেনাবাহিনী সতর্ক করে উল্লেখ করেছে যে, “ইসরায়েলের প্রতিরক্ষা সম্পূর্ণ নিরাপদ নয়, তাই নাগরিকদের জন্য আইডিএফের (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি।”
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজছে। নাগরিকদের নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে এবং একই সঙ্গে সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে ইরান কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে লিখেছেন, “আমরা আপনাদের আগেই সতর্ক করেছি। এখন যে পথে যাত্রা শুরু করেছেন, তার শেষ আর আপনার নিয়ন্ত্রণে নেই।”
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অত্যন্ত সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই এলাকায় প্রেসিডেন্টের কার্যালয় এবং সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




