এক মাসেই ওমরাহর রেকর্ড: মক্কায় ১ কোটি ১৭ লাখ হাজির ওমরাহ সম্পন্ন


প্রকাশিত: ০৩:৪৫ ২৯ অক্টোবর ২০২৫
চলতি হিজরি বর্ষের রবিউস সানি মাসে মক্কায় রেকর্ডসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এক মাসে ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ সম্পন্ন করেছেন—যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ সংখ্যা।
বিশেষজ্ঞদের মতে, সৌদি সরকারের আধুনিক অবকাঠামো, উন্নত সেবা ব্যবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই রেকর্ড অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে। উন্নত ব্যবস্থাপনা ও প্রযুক্তির কারণে মুসল্লিদের ওমরাহ সম্পাদন এখন আগের চেয়ে অনেক সহজ, দ্রুত ও আরামদায়ক হয়েছে।
গাল্ফ নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মোট মুসল্লিদের মধ্যে প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গত কয়েক বছরে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় ব্যাপক আধুনিকায়ন এনেছে সৌদি সরকার। ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট ট্রান্সপোর্ট ও নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহ অংশগ্রহণকারীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে।
সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে দুই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশ ও সেবা আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ ও হজযাত্রাকে নিরাপদ, আরামদায়ক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল, স্মার্ট লজিস্টিকস ও সমন্বিত সেবা ব্যবস্থার ফলে ওমরাহ যাত্রা এখন আগের তুলনায় অনেক বেশি সুবিধাজনক। বিদেশি মুসল্লিরা অনলাইনে ভিসা আবেদন, বুকিং এবং যাত্রা-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন। ফলে তারা নির্বিঘ্নে ইবাদতে মনোনিবেশ করতে পারছেন এবং মক্কা-মদিনায় তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও প্রশান্তিদায়ক হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




