দোহায় ইসরায়েলি হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন হামাসের শীর্ষ নেতারা


প্রকাশিত: ০৮:৪৮ ৯ সেপ্টেম্বর ২০২৫
কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা ও শিন বেত (ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা)। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের শীর্ষ নেতাদের এ হামলায় টার্গেট করা হয়েছিল।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাস প্রতিনিধিদল যখন বৈঠকে অংশ নিচ্ছিল, তখনই এই হামলা চালানো হয়।
লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে, তাদের আলোচনাকারী প্রতিনিধি দল ইসরায়েলের এই হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হানি আল-দালি জানিয়েছেন, দোহার হামলায় হামাসের কয়েকজন কর্মী নিহত হলেও শীর্ষ নেতারা নিরাপদে আছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের এই হত্যাচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
হানি আল-দালি বলেন, দোহায় এই হামলা স্পষ্ট করে দিচ্ছে যে গাজায় চলমান যুদ্ধের অংশ হিসেবে আলোচনাকেও কৌশলগতভাবে ব্যবহার করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, দোহারের কাতারা এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।
পর্যবেক্ষকদের মতে, দোহায় হামলা আবারও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানকে সামনে নিয়ে এসেছে। শান্তি আলোচনা চলাকালীন সময়েই সহিংসতা চালিয়ে তারা আলোচনাকে বানচাল করার চেষ্টা করছে। জুন মাসে ইরান আক্রমণের আগে যেভাবে একই কৌশল গ্রহণ করা হয়েছিল, এবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধেও ঠিক সেই কৌশল ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




